Bangla poem

অক্ষপথ


কত সাধনা শুধু তোমার জন্য..... আমার এ অবিরত পথ চলা তোমাকেই ঘিরে , চন্দ্র যেমন ঘুরছে পৃথিবীকে কেন্দ্র আমার কেন্দ্র বিন্দু শুধুই তুমি - কত বাঁধা অতিক্রম করে আমি পেয়েছি তোমায় আমার অক্ষপথ হিসেবে। তুমি চাইলেও পারবেনা..... আমার এ অক্ষপথ অতিক্রম করে নব্য কোনো উপগ্রহের সন্ধানে যেতে- আমার এ অক্ষপথ ভালোবাসায় ঘেরা এক অদম্য শক্তি, যে শক্তি তোমায় ফিরিয়ে আনবে আমার কাছেই । শুধু তুমিই জানো...... আমার ভালোবাসায় অকপটা নেই- নেই কোনো আভিজাত্যের মোহ শুধু আছে তোমার পাশে থেকেই শেষ নি:শ্বাস ত্যাগ করার তীব্র বাসনা । তুমি হয়তো জানো না..... জীবনের পরম পাওয়া হবে যদি তুমি আমার পাশে থাকো অনন্তকালের জন্য, তোমার অক্ষপথে আমাকে একটু আগলে রাখো আমি হবো স্বর্গসুখে একজন সুখী রমনী ||

Comments

Popular posts from this blog

chittagong district